Play Online Casino
Showing posts with label গর্ভধারিনী. Show all posts
Showing posts with label গর্ভধারিনী. Show all posts

Jan 4, 2017

গর্ভধারিনী

চোখ দুটি ছলছল করে জল
মৃদু হেসে বলে
আমি তো আছিই ভালো
তুমি কেমন আছো বলো?
আমিতো বুঝতে পারি নি
কি ব্যথা, কি বোঝা, কেমন করে
বয়ে চলেছে অষ্টপ্রহর।
তার হৃদয়ের মর্মবেদনা
মোর হৃদয়ে কী কভু লাগে?
বার বার হাতটি তার জঠরে
নিয়ে বলে দেখ দেখ এখানে সে।
চোখ দুটো তার দেখি ছলছল
আমিতো শুধুই বলি
এই তো আর কটা দিন;
এছাড়া আর কিইবা সান্তনা-
আছে দেবার তারে যে বয়ে চলেছে
এক অনাগত অতিথির এধরায়।
তুমি কবে আসবে এধরায়
হাসি ফুটাতে তাঁর।
আমারও যে আর তর সইছে না।
আসবে তুমি হে অনাগত পৃথিবীর কান্ডারী
তোমার কর্মে উদ্ভাসিত হতে এ পৃথিবী
আজ বড় আকাঙ্খী হয়ে উঠেছে।
শত যুলুম আর অবিচারের শৃঙ্খল ঘুচাতে
তোমাকে আসতেই হবে এধরায়।
“তুমি তাঁকে বিশ্ববিজয়ী এক মহাবীর করো
করো তোঁমার অকুতোভয় এক সৈনিক”
তোমার শুভ কামনায় মহান প্রভুর কাছে
এই মিনতি আমার।