Play Online Casino
Showing posts with label গাইব জীবনের জয়গান. Show all posts
Showing posts with label গাইব জীবনের জয়গান. Show all posts

Nov 21, 2013

একটি কবিতা

বাংলাদেশ এখন এগিয়ে চলেছে
এগিয়ে চলেছে আমার বাংলাদেশ
সবাই এখন বুঝতে শিখেছে
কোথায় আসল আর কোথায় নকল
সব কটা বাধা ভেঙ্গে চুড়ে আজ-
গাইব জীবনের জয়গান
আমার নেই কোন কুণ্ঠা
আমি ভয় পাই না অত্যাচারীর
রক্ত চক্ষু আর অস্ত্রের ঝনঝনানি
আমি তো হেরে যেতে আসি নি
এসেছি শান্তি আর ভালোবাসার জয়গান
গাইতে, আমি তো ভালোবাসি আজো
আমার দেশের প্রতিটি লোককে
তারা আমার স্বপ্ন, তারা আমার
স্বপ্ন রচনার আবাসভূমি
আমি তো বলবো বলবোই সে কথা
যা হইনি বলা আজো
আমি তো বারবার ভয় পেয়েছি
অত্যাচারীর কর্কষ ঘর্জনে
কিন্তু আমি তো হারতে আসিনি
এধরায় আমি ভালোবাসি বড়ো ভালোবাসি
আমার সোনার বাংলা সোনার বাংলা।।